মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রোজার আগেই ধুনটে কাচামরিচের ঝাল ব্যপক ক্রেতারা আশঙ্কায়

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়ার ধুনটে এক দিনের ব্যবধানে গোসাঁইবাড়ি বাজার ,হবির মোড় পাইকারী কাচাবাজার ,সোনামুয়া বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। বৃহস্পতিবার ১৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও শুক্রবার তা বিক্রি হয়েছে ২০০ টাকা দরে। সরবরাহ কম থাকায় কাঁচা মরিচের দাম বেড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। গোসাইবাড়ী সহ সোনামুয়া বাজার ঘুরে জানা যায়, কয়েকদিন ধরে বাজারে খুচরা পর্যায়ে কাঁচা মরিচের দাম ছিল ১৬০ টাকা কেজি। শুক্রবার সকালে তা হঠাৎ বেড়ে প্রতি কেজি ২০০ টাকা হয়েছে।২৬ ফেব্রুয়ারি কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর বাজারে কাঁচা মরিচ কিনতে আসা কান্তনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, নিত্যপণ্যের দাম ক্রমেই বেড়ে চলছে । দু’দিন আগে কাঁচা মরিচের কেজি ছিল ১৬০ টাকা। শুক্রবার সকালে কিনতে গেলে দাম চাচ্ছে ২০০ টাকা কেজি। প্রায় সব দোকানেই একই দাম।কান্তনগর বাজারের খাবার হোটেল মালিক ফারুক,গোসাঁইবাড়ি হোটেল মালিক বিপু জানান, ‘কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকার কমে দিতে চাচ্ছে না দোকানদার। বাধ্য হয়ে শুক্রবার বেশি দামে কিনতে হয়েছে। অন্য রোজার সাথে সম্পৃক্ত সবজি সহ ভোজ্য পন্যর দামও আকাশ ছোঁয়া।’
সাধারণ মানুষ খুব বিপাকে আছে বলেও জানান তিনি।লিমন নামে এক ক্রেতা জানান, ‘যে মরিচ বৃহস্পতিবার সকালে ১৬০ টাকা কেজি কিনেছিলাম- আর সেই মরিচ শুক্রবার সোনামুয়া বাজার থেকে কিনতে হয়েছে ২০০ টাকা কেজি। এ যেন ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা, দেখার কেউ নেই।’ কাঁচামাল ব্যবসায়ী ইউসুফ আলী, চানমিয়া, শফিকুল, ইসলামি জানান, বাজারে সরবরাহ কম থাকায় শুক্রবার কাঁচা মরিচের দাম বেড়েছে। সকালের চেয়ে বিকেলে দাম আরো একটু বেড়ে যায়। দামটা আমদানির ওপর নির্ভর করে। তাই ক্রেতা সকল আশঙ্কা করছেন রোজার মধ্যে কাঁচামরিচের দাম এভাবে বাড়লে কোথায় গিয়ে দাঁড়াবে!

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com