বুধবার, ০৩ Jun ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

র‌্যাব’র অভিযানে সলঙ্গায় সাড়ে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি,র‌্যাব-১২:
র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ৬.৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি ট্রাক জব্দ। মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ১৬ নভেম্বর ২০২৩ খ্রিঃ রাত ০১.৪৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬.৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোনসহ ০১টি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ ইমুল মন্ডল (২৩), পিতা- মোঃ কুরবান মন্ডল, সাং- গোপালপুর, ২। মোঃ রুবেল চৌধুরী (২০), পিতা- দীনেশ চৌধুরী, সাং- বড়খাপুর, উভয় থানা- সুজানগর, জেলা- পাবনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাকযোগে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাক্ষরিত-মোহাম্মদ ইলিয়াস খান স্কোয়াড্রন লীডার,কোম্পানি কমান্ডার, র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com