শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

র‌্যাব’র অভিযানে সিরাজগঞ্জে ৫শ৭৫ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি,র‌্যাব-১২:
র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ৫৭৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় ১৫ নভেম্বর ২০২৩ খ্রিঃ রাত ০২.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর মোড়স্থ নিউ রুপালী খাবার হোটেলের সামনে রাজশাহী টু ঢাকা মহাসড়কে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৭৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ও নগদ ৮,০০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ জাকারিয়া (৩৮), পিতা-মোঃ এনামুল হক, সাং-ছাবানিয়া, থানা -চাঁপাইনবাগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাগঞ্জ ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাক্ষরিত-মোহাম্মদ ইলিয়াস খান স্কোয়াড্রন লীডার,কোম্পানি কমান্ডার র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com