শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

র‌্যাব’র অভিযানে সিরাজগঞ্জে ১৮ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ  ২ মাদক ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক। গত ০৫/১১/২০২২ ইং তারিখ বিকেল ০৩:৪৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দিস্থ ফুট ভিলেজ হোটেলের সামনে ঢাকা হতে ঠাকুরগাঁওগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহাদের নিকট হইতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল এবং নগদ ৪,৪৫০/- টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ খোকন মিয়া (৩৫), পিতা-মোঃ আঃ হামিদ মিয়া, সাং- মন্দভাগ নোয়াপাড়া, থানা-কসবা, জেলা-বি-বাড়িয়া, ২। মোঃ পারভেজ মোশারফ বাকী (২২), পিতা-মোঃ মিজানুর রহমান, সাং- দক্ষিণ শশীদল, থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন  জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্বাক্ষরিত-মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার, মিডিয়া অফিসার, র‌্যাব-১২,  মোবা-০১৭৭৭-৭১১২০৩

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com