মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

র‌্যাব’র অভিযানে ৫১ কেজি গাঁজাসহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি র‌্যাব ১২, সিরাজগঞ্জ:
র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা হতে ৫১ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ১৫ জানুয়ারি ২০২৪ খ্রিঃ রাত ০২.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে গোলচত্বরে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫১ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ, ০১টি মোবাইল এবং নগদ ১৩০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ কাওছার হোসেন (২১), পিতা-মোঃ ইকবাল হোসেন, সাং-মির্জানগর পশ্চিমপাড়া, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে পিকআপ যোগে মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্বাক্ষরিত-মোহাম্মদ ইলিয়াস খান (স্কোয়াড্রন লীডার) কোম্পানী কমান্ডার, র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com