শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

র‌্যাবের অভিযানে ধর্ষন ও হত্যা মামলার দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব ১২ সিরাজগঞ্জ :
র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-২, মোহাম্মদপুর, ঢাকা এর যৌথ অভিযানে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানা এলাকা হতে অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।
মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ২১/১২/২০২৩ ইং তারিখ দুপুর ১২.৫০ ঘটিকার সময় র‌্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-২, মোহাম্মদপুর, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল অপহরণ ও ধর্ষণ মামলায় ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুলতান মাহমুদ (৩২), পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-বহুতী জোয়াল ভাঁঙ্গা (শিমুলতলা সংলগ্ন), থানা-সদর, জেলা-সিরাজগঞ্জ, সূত্রঃ- মিরপুর মডেল থানার মামলা নং-০৪, তারিখ-০৩-০৭-২০২১, ধারা-৭/৯ (১) স্মারক নং-৬০, তারিখ-৩১/১০/২০২৩ খ্রি. প্রসেস নং-১৮৭/২৩, মূলে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড মূলে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম মোছাঃ কল্পনা আক্তার আসামি মোঃ সুলতান মাহমুদ এর ঢাকায় একটি ব্যক্তিগত অফিসে চাকরি করত। আসামি মোঃ সুলতান মাহমুদ ভিকটিম মোছাঃ কল্পনা আক্তার এর ক্ষতি সাধনের জন্য বিয়ের প্রলোভন দেখিয়ে তার অফিসের সামনের রাস্তা হতে একটি মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যায়। এরই প্রেক্ষিতে ভিকটিমের পিতা মোঃ বাহাজ উদ্দিন (৫৯) ঢাকার মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-০৪, তারিখ-০৩-০৭-২০২১ ইং। গত ২৮ জুন ২০২১ তারিখ থেকে প্রায় আড়াই বছর আসামি পলাতক ছিল। পরবর্তীতে র‌্যাবের একটি চৌকষ দল গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক আসামি মোঃ সুলতান মাহমুদকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন নলকা ব্রীজের উত্তর পার্শ্বে সিএনজি ষ্ট্যান্ড এর সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত-মোহাম্মদ ইলিয়াস খান স্কোয়াড্রন লীডার, কোম্পানী কমান্ডার সদর কোম্পানি, সিরাজগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com