বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

র‌্যাবের অভিযানে র‌্যাব এ্যাসল্ট মামলার আসামী গ্রেফতার।

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব ১২ সিপিসি-১:

  র‌্যাবের অভিযানে র‌্যাব এ্যাসল্ট মামলার আসামী গ্রেফতার।

গত ৩০ মে ২০২৩ তারিখ র‌্যাব-১২, সিপিসি মেহেরপুর ক্যাম্প মেহেরপুর জেলার গাংনী থানাধীন হাড়াভাঙ্গা বাগানপাড়া গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনার সময় আসামি মোঃ আবু সাঈদ @ সুইট (৩০)কে গ্রেফতারের প্রাক্কালে মাদক ব্যবসায়ীরা ধারালো হাসুয়া দ্বারা র‍্যাব সদস্য এসআই(নিঃ) উত্তম কুমার রায়’কে লক্ষ্য করে মাথা ও ঘাড়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব বাদী হয়ে মেহেরপুর জেলার গাংনী থানায় ০২টি মামলা দায়ের করেন, যার মামলা নং-৩৬ ও ৩৭ তারিখঃ ৩১ মে ২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ও ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫৩/৩৪ পেনাল কোড ১৮৬০। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ও র‌্যাব-১২, সিপিসি মেহেরপুর ক্যাম্পের যৌথ অভিযানিক দল অদ্য ০৯ জুন ২০২৩ তারিখ দুপুর ০১:০৫ ঘটিকার সময় “চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন মাঠপাড়া গোবিন্দপুর গ্রামে” একটি অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহার নামীয় ৪নং আসামি মোঃ মন্টু @ ভুট্টো মন্ডল (৩২), পিতা-মোঃ রুহুল আমিন মন্ডল, সাং-হাড়াভাঙ্গা (সেন্টারপাড়া), থানা-গাংনী, জেলা-মেহেরপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়৷  পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর জেলার গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত-মোহাম্মদ ইলিয়াস খান, স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com