বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক

র‌্যাবের অভিযানে সিরাজগঞ্জে ৯৮ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
গত ১২/০৭/২০২২ ইং তারিখ ভোর রাত আনুমানিক ০৪.৩৫ ঘটিকার গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন ১০নং সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত কড্ডা গ্রামস্থ কড্ডার মোড়ে কড্ডা পুলিশ বক্সের সামনে সিরাজগঞ্জ টু ঢাকা মহাসড়কের উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল ফোন এবং নগদ- ৩,১১২/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ জাহিদুল ইসলাম বাবু (৩৫), পিতা-মৃত মোহাম্মদ আলী, পোষ্টঃ হাতিবান্ধা, সাং-দক্ষিণ পারুলিয়া, থানা- হাতিবান্ধা,জেলা-লালমনিরহাট, ২। মোঃ মোরশেদুল ইসলাম (৩৭), পিতা-মৃত-গোলজার হোসেন, পোষ্টঃ পালিচরা, সাং-রায়জীবন (মন্ডলপাড়া), থানা- রংপুর সদর, জেলা- রংপুর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত:-মোঃ মোস্তাফিজুর রহমান,সহকারী পুলিশ সুপার, মিডিয়া অফিসার,র‌্যাব-১২.

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com