মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

র‍্যাব মহাপরিচালক কর্তৃক অপরাধ দমন ও আইন শৃংখলা নিয়ন্ত্রনে শ্রেষ্ঠ ব্যাটালিয়নের স্বীকৃতি পেয়েছে র‍্যাব-১২, সিরাজগঞ্জ।

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
“বাংলাদেশ আমার অহংকার” এ স্লোগান সামনে নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ ডাকাত দল-অপরাধ চক্র, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, হত্যাএবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে এবং এধরনের অপরাধের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ইতিপূর্বে যে সকল চরমপন্থী সর্বহারা সদস্যরা নিজেদের ভুল বুঝতে পেরে অন্ধকার জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছে তাদের আত্মসমর্পণ, পুনর্বাসন ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাজের মুলধারায় ফিরে আসার সুযোগ করে দিয়েছে র‍্যাব-১২।এ সকল কাজের ধারাবাহিকতার স্বীকৃতি স্বরূপ ৩০ জুলাই ২০২৩ খ্রি. তারিখ সদর দপ্তরে অনুষ্ঠিত অপরাধ সভায় র‍্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম মহোদয় কর্তৃক র‍্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মারুফ হোসেন পিপিএম, কে শ্রেষ্ঠ ব্যাটালিয়নের বিশেষ সম্মাননা প্রদান করেছেন যা অত্র ব্যাটালিয়নের জন্য অত্যন্ত গৌরবের। উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে অনেকটা বিরতির পর অপরাধ দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে ১ম হওয়ার কৃতিত্ব দেখিয়েছে র‍্যাব-১২,সিরাজগঞ্জ।দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‍্যাব-১২ বদ্ধপরিকর।র‍্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com