বুধবার, ০১ Jul ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এর ধারাবাহিকতায় ২৭/০৪/২০২২ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন দাথিয়া দিগর গ্রামস্থ ঢাকা টু রংপুর গামী মহাসড়কের পার্শ্বে মেসার্স মাস্টার এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করে তল্লাশির এক পর্যায় ঢাকা হইতে রংপুরগামী একটি যাত্রীবাহী অখ-জঅঝঐওউ ঞজঅঠঊখঝ পরিবহনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০(দশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন এবং নগদ ৬০০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ কনক হোসেন (২১), পিতা- মোঃ মোসলেম উদ্দিন, সাং- মেঘডুমুর(রামচন্দ্রপুর), থানা ও জেলা-গাইবান্ধা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১৯(খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র ও বিস্তারিতঃ এম. রিফাত-বিন-আসাদ, মেজর-মিডিয়া অফিসার, র‌্যাব-১২
মোবা-০১৭৭৭-৭১১২৫৮

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com