মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে ১শ৩৮ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব ১২:
র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ১৩৮ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৪ জুন ২০২৩ খ্রিঃ দুপুর ১২.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর নিউ রুপালী হোটেলের সামনে পাকা রাস্তার উপর রাজশাহী হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৩৮ (একশত আটত্রিশ) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের ৯,০০০/- (নয় হাজার) টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীঃ মোঃ রেজাউল করিম (৫২), পিতা-মৃত- মকবুল হোসেন, সাং- দিয়ার মানিকচর, পোঃ আসারীয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা- রাজশাহী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্বাক্ষরিত-মোঃ আবুল হাসেম সবুজ, লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার
র‌্যাব-১২,সিপিএসসি, সিরাজগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com