বুধবার, ০৩ Jun ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

র‍্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের ০২ জন সদস্য গ্রেফতার; মোটরসাইকেল জব্দ

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের
সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে
আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী,
সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং
অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান
চালিয়ে আসছে।
১।এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‍্যাব-১২,
সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ০১ আগষ্ট ২০২৩ খ্রিঃ রাত ১২.১০ ঘটিকায়
র‍্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার
সলঙ্গা থানাধীন সমবায় ট্রাক ট্যাংক লরি ফিলিং স্টেশন এর ভিতরে দক্ষিণ
পার্শ্বে চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালিয়ে ০১ টি চোরাই
মোটর সাইকেলসহ চক্রের ০২ জন সদস্যকে গ্রেফতার করেছে। এছাড়া ও তাদের
সাথে থাকা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল জব্দ করা হয়।

২।গ্রেফতারকৃত আসামীঃ ধৃত আসামী ১। মোঃ সবুজ (২৩), পিতা-আশরাফুল
ইসলাম, মাতা-মোসাঃ রওশন আরা খাতুন, ২। মোঃ সোহেল রানা (২৫), পিতা-মোঃসুরমান আলী মন্ডল, মাতা-মোসাঃ রোকেয়া খাতুন, উভয় সাং-কাশিনাথপুর, পোঃহাটিকুমরুল, থানা-সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ।

৩।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক
চক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সিরাজগঞ্জ
জেলার বিভিন্ন থানা এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করে আসছিলো।

৪।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com