বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

র‍্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সদরে ৩২৫ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের
সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে
আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী,
সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং
অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান
চালিয়ে আসছে।
১।এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‍্যাব-১২,
সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ০৬ আগষ্ট ২০২৩ খ্রিঃ রাত ১০.১৫ ঘটিকায়
র‍্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার
সদর থানাধীন বহুতী গ্রামস্থ নলকা টু সিরাজগঞ্জগামী পাকা রাস্তার দক্ষিন
পাশে চারা বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে ৩২৫ (তিনশত পচিশ) পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল জব্দ করা হয়।
২।গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ মহর আলী গোতন (২৮), পিতা-মোঃ
জহিরুল ইসলাম, মাতা-জমিলা খাতুন, সাং-শিয়ালকোল, পোঃ শিয়ালকোল,
থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।
৩।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক
চক্ষুর আড়ালে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার
বিভিন্ন থানা এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে
আসছিলো।
৪।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত
আলামতসহ সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে
র‍্যাব-১২ বদ্ধপরিকর।
র‍্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com