সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

র‌্যাব-১২’র পৃথক অভিযানে ২১৫ গ্রাম হোরোইন ও ৪৫০ গ্রাম গাঁজাসহ ২ জন গ্রেফতার

Reading Time: 2 minutes

প্রেস বিজ্ঞপ্তি
র‌্যাব-১২’র পৃথক অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় এবং তাড়াশে ২১৫ গ্রাম হোরোইন ও ৪৫০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এর ধারাবাহিকতায় ০২/০৬/২০২২ ইং তারিখ রাত ০২.৫০ ঘটিকার গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর গ্রামস্থ নেছারিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামানে চাঁপাইনবাবগঞ্জ টু ঢাকাগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১৫(দুইশত পনের) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল এবং নগদ- ৩,৬১০/-(তিন হাজার ছয়শত দশ) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ হামিম হোসেন(৩৩), পিতা-মোঃ সুরমানুল হক, সাং-মাদারপুর, ডাক-মহিশালবাড়ি, থানা-গোদাগাড়ি, জেলা-রাজশাহী।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ৮(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

২। ০১/০৬/২০২২ ইং তারিখ রাত ০৭.১০ ঘটিকার গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন ০৬নং তাড়াশ সদর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের অন্তর্গত কোহিত সাকিনস্থ জনৈক লুৎফর রহমানের গুদাম ঘরের সামনে পাঁকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫০(চারশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আলতাব প্রামানিক (৫৯),পিতা-মৃত- রমেশ প্রামানিক,সাং- কোহিত (উত্তর পাড়া), থানা- তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

সূত্র ও বিস্তারিতঃ
এম. রিফাত-বিন-আসাদ.মেজর, মিডিয়া অফিসার, র‌্যাব-১২

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com