মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

র‌্যাব-১২’র পৃথক অভিযানে সিরাজগঞ্জে বিপুল পরিমান ফেন্সিডিল ও ইয়াবাসহ ২জন  আটক

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি:

র‌্যাব-১২’র পৃথক অভিযানে সিরাজগঞ্জে বিপুল পরিমান ফেন্সিডিল ও ইয়াবাসহ ০২ জন মাদক কারবারী আটক; পিকআপ জব্দ।মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৬ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিঃ রাত ০৮.৪০ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্বর হাজী ঈমান আলী মার্কেটের সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৭(একশত সাতানব্বই) পিচ ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এছাড়া ও তাহার সাথে থাকা মাদক ক্রয়- ক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আনছার আলী প্রধান (২৭) পিতা মোঃ খেতাব উদ্দিন প্রধান, সাং-উত্তর সাবদিন (মরিচাপুর), ইউপি-০৪ নং বরিশাল, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৬ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিঃ রাত ৩.৫০ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কড্ডার মোড় নিমার্নাধীন ফ্লাইওভার এর নিচে বগুড়া টু ঢাকাগামী মহাসড়কের মাঝখানে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪৬ (একশত ছেচল্লিশ) বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এছাড়া ও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ ও ০২ টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ জুয়েল (৩২) পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-দক্ষিন বাসুদেবপুর, পোঃ বাংলা হিলি, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।  গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্বাক্ষরিত-মোঃ এরশাদুর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সিপিএসসি, সিরাজগঞ্জ,র‌্যাব-১২ ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com