সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

র‌্যাব-১২ সিপিসি-১ এর অভিযানে ১৬৯ বোতল ফেনসিডিল সহ ৫মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব ১২, সিপিসি-১, তারিখঃ ৩০ জানুয়ারি ২০২৪ :
র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকা হতে ১৬৯ বোতল ফেনসিডিল সহ ৫জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় অদ্য ৩০ জানুয়ারি ২০২৪ খ্রিঃ সকাল ০৭.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন খারিজাথাক গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬৯ বোতল ফেনসিডিল (যাহার আনুমানিক মূল্য ৫,০৭,০০০/- টাকা) সহ ০৫ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ বজলুর রহমান (৩৩), পিতা-মোঃ জিন্নাত আলী শেখ, ২। বিদ্যুৎ শেখ (৪৫), পিতা-মৃত ইয়ানুছ শেখ, ৩। মোঃ আব্দুর রাজ্জাক (৩২), পিতা-মৃত মোনছার মন্ডল, ৪। মোঃ শাহাজুল ইসলাম (৪১), পিতা-মোঃ ফরিদ মন্ডল এবং ৫। মোঃ সাগর শাহ (২৩), পিতা-মোঃ রবকুল শাহ, সর্ব সাং-পাকুড়িয়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্বাক্ষরিত-এম আবুল হাশেম সবুজ,লেঃ কমান্ডার বিএন,কোম্পানী কমান্ডার,র‌্যাব-১২, সিপিসি-১

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com