মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার যৌথ অভিযানে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব ১২ সিপিসি
র‌্যাব-১২ সিরাজগঞ্জ এবং সিপিসি-১, কুষ্টিয়ার যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেফতার।
মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১০/০৭/২০২৩ খ্রিঃ ১২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানী এবং সিপিসি-১, কুষ্টিয়ার আভিযানিক দল কুষ্টিয়া জেলার সদর থানাধীন ত্রিমোহনী বারখাদা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামী মোঃ মুকুল হোসেন (৩৫) পিতা-মৃত হাবিবর রহমান, সাং-এনায়েতপুর (গুচ্ছগ্রাম), থানাঃ উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করেছে। আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মামলা নং-৩০ তারিখ-১৬/০৩/২৩, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধণী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামী মোঃ মুকুল হোসেন (৩৫) ভিকটিম মোছাঃ শাপলা খাতুন (২৫)কে ২০০৮ সালে ইসলামী নিয়ম অনুসারে বিবাহ করে। স্বামীর সাথে ঘর-সংসার করা কালে বনি বনা না হওয়ায় ২০২০ সালে আসামীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। আসামীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে আসামী বিভিন্ন সময় ভিকটিমকে বিভিন্নভাবে ফুসলাইতে থাকে। এক পর্যায়ে আসামী ভিকটিমকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করে। আসামী পুনরায় ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করলে আশেপাশের স্থানীয় লোকজন ভিকটিম ও আসামীকে আটক করে। স্থানীয় লোকজন তাদের মধ্যে বিয়ের ব্যবস্থা করলে আসামী মোবাইল ফোনে কথা বলার ভঙ্গিতে গোপনে পলিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত-মোঃ আবুল হাশেম সবুজ,লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার
সিপিএসসি, সিরাজগঞ্জ, র‌্যাব-১২

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com