বুধবার, ০১ Jul ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক

র‌্যাব-৫ অভিযান ২০ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি :
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ০৬ এপ্রিল, ২০২২ ইং তারিখ ২০:৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বেতগাড়ী বটতলা এলাকায় কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) শুকনো গাঁজা ২০.৫০০ কেজি (খ) মোবাইল – ০২ টি (গ) সিমকার্ড- ০২ টি, (ঘ) বাঁশের ঝুড়ি- ৩২ টিসহ আসামী ১। মোঃ সোহরাব আলী(২৬), পিতা- মৃত আসকান্দর আলী, সাং-বিশ^নাথ কাদিপুর, থানা- বিশ^নাথ, জেলা- সিলেট, ২। মোঃ মামুন মিয়া(৩৫), পিতা- মৃত মালু মিয়া, সাং- বায়েক, থানা- কসবা, জেলা- ব্রাহ্মনবাড়িয়াদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা জব্দকৃত আলামত গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দেওয়ার জন্য বিশেষ কায়দায় বাঁশের তৈরি ঝুড়ির ভিতর রক্ষিত সাদা পলিথিন ও খাকি কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় গাঁজা রেখে পরিবহন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল যা সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
উপরোক্ত ঘটনায় বগুড়া জেলার শাজাহানপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com