শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক!

Reading Time: < 1 minute

মোঃ আমানুল্লাহ আমান :
র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক ও ১টি ট্রাক জব্দ করেছে। গত (৫আগষ্ট) বৃহস্পতিবার বেলা ১২.৩৫ ঘটিকার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র্যা ব-১২’র স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঢাকা টু রাজশাহীগামী হাইওয়ে রোডের আরোগ্য হোমিও হলের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪ কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ১ লক্ষ ৬৮ হাজার টাকা, ১ টি ট্রাক যাহার নং (ঢাকা মেট্রো-ড-১১-৬৫৪৬) এবং ২ টি মোবাইল জব্দ করে। গ্রেফতারকৃত আসামীরা হলো ১। মোঃ রোকন মিয়া(২৩), পিতা-মৃত আব্দুস সোবহান, সাং-শান্তিপাক পশ্চিমপাড়া, থানা-কোতয়ালী, জেলা-রংপুর, ২। মোঃ আব্দুল মান্নান(৫১), পিাতা-মৃত শাহদাত হোসেন, সাং-কুরুশা ফেরুশা পশ্চিমপাড়া, থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com