বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

লক্ষীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

Reading Time: < 1 minute

লক্ষীপুর সংবাদদাতা:
লক্ষীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলা কেটে হত্যা করার অভিযোগ ওঠেছে স্বামী খোকন আলী শেখের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে পুলিশ ঘাতক স্বামীকে আটক করে । এরপর দুপুরে জেলা স্টেডিয়ামে পূর্বে পাশে সিরাজ মিয়ার বাসা থেকে গৃহবধূ শহর বানু(৪৫) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার ডক্টর এ এইচ এম কামরুজ্জামান। আটক ব্যক্তি বগুড়া জেলার শারিয়াকান্দি উপজেলার চর জলিক গ্রামের মেহের আলীর ছেলে।
পুলিশ সুপার ডক্টর এ এইচ এম কামরুজ্জামান জানান আটক খোকন আলী শেখের ছোট ভাই (সৎ) ফকির শেখ সম্প্রতি তার ভাবি শহর ভানুকে (খোকন আলী শেখের স্ত্রী) নিয়ে চলে আসে। আসার সময় শহর ভানু খোকন আলী শেখকে তালাক দেয়। তাদের সংসারে ৩ পুত্র সন্তান রয়েছে। দুই ছেলে বিয়ে করছে। স্ত্রী চলে আসার পর থেকে খোকন আলী শেখ বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। পরে আজ সকালে লক্ষ্মীপুর স্টেডিয়ামে পাশে সিরাজ মিয়ার বাড়িতে সন্ধান পান স্ত্রী শহর ভানু ও ফকির শেখের। তারা ২১ দিন ধরে সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া ছিলেন। ফকির শেখ পেশায় ভাঙারির ব্যবসা করেন। সকাল ১০টার দিকে ফকির শেখ ব্যবসার সন্ধানে বের হন। এ সুযোগে খোকন আলী শেখ বাসায় ঢুকে স্ত্রী শহর ভানুকে ছুরিকাঘাত করে হত্যা করেন। প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলেও জানান পুলিশ সুপার। লশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com