শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

লক্ষ্মীছড়িতে চাকরির প্রলোভন ২ভুয়া এনজিও কর্মী আটক

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়িতে চাকুরি দেয়ার প্রলোভনের অপরাধে  ভুয়া এনজিও’র ২প্রতারককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার ১নং লক্ষ্মীছড়ি ইউনয়িন পরিষদ থেকে তাদের আটক করে পুলিশে দিয়েছেন ইউএনও ইশতিয়াক ইমন।
আটক মো.আব্দুর রহমান(৪২) ঝিনাইদাহ জেলার হরিনাকুন্ড এলাকার মোঃ ইসলাম উদ্দিন মন্ডলের ছেলে এবং মোঃ ফারুক হোসেন(৫০) একই জেলার শৈলকুপা এলাকার মোঃ শামসুল হোসেনের ছেলে। জানা যায়, লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন গোপন সংবাদের ভিত্তিতে হাঁস-মুরগী পালনের উপর প্রশিক্ষণের জন্য সুপারভাইজার ও মাঠকর্মী নিয়োগ দেয়া হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে দুই প্রতারকের কথায় সন্দেহ হলে যাচাই বাছাই করে দেখা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে কিংবা অন্য কোথাও জনস্বাস্থ্য উন্নয়ন সংস্থা নামে কোন অনুমোদিত সংস্থা নেই। প্রতারক চক্রটি বিষয়টি স্বীকার করে এনজিও’র ভুয়া নাম(জনস্বাস্থ্য উন্নয়ন সংস্থা) ও চাকরি দেয়ার বিষয়ে অপরাধ হয়েছে বলে ভুল স্বীকার করেন। পরে ২প্রতারককে পুলিশে সোপর্দ করে সদর ইউপি চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ মাহমুদ ভূইঁয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রতারকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com