বুধবার, ০৩ Jun ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

লাঠিটিলা ফরেস্ট থেকে গভীর রাতে চুরি হওয়া আগর গাছ নিয়ে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

Reading Time: 2 minutes

মোঃ মাহমুদ উদ্দিন, জুড়ী :
সিলেট বন বিভাগের জুড়ী রেঞ্জের লাঠিটিলা ফরেস্ট থেকে গভীর রাতে চুরি হওয়া গাছ নিয়ে লাঠিটিলা ফরেস্টের হেডম্যান ও সাবেক ইউপি সদস্য বাবুল আহমদ ও বর্তমান ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দুষ্কৃতিকারী কর্তৃক আনীত অভিযোগের বিরুদ্ধে এলাকাবাসী কর্তৃক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩/৬) বিকেলে গোয়ালবাড়ী ইউনিয়নের দিলখুশা বাজারে লাঠিটিলা বন এলাকার শতাধিক ভিলেজার ও গ্রামবাসীর সমন্বয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শাহীর আহমদ।
সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো: আয়াজ আলী, বিশিষ্ট ও প্রবীন ব্যবসায়ী মো: নুর উদ্দিন নুরু মহাজন, লালছড়ার আবু তাহের তানু, মানিক মিয়া, ফখর উদ্দিন, ছাদ উদ্দিন, বিলাল হোসেন, শামীম আহমদ, হারিছ আহমদ ও এরশাদ মিয়া প্রমূখ। এসময় লাঠিটিলা ফরেস্টের হেডম্যান ও সাবেক ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবুল আহমদ ও বর্তমান ইউপি সদস্য আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গ্রামবাসী উল্লেখ করেন, সিলেট বন বিভাগের জুড়ী রেঞ্জের লাটিঠিলা বন এলাকা থেকে গত ২০মে গভীর রাতে সামাজিক বনায়ন প্রকল্পের ১৯৯৯-২০০০ ইং শেষনের আগর বাগান হতে ৩টি আগর গাছ কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে ভিলেজার হেডম্যান বিষয়টি স্থানীয় বন কর্মকর্তাকে অবগত করলে তাৎক্ষনিক ভাবে বন বিভাগের স্থানীয় বিট কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এব্যাপারে তদন্ত শুরু করেন।
এ ঘঠনার ১০ দিন পর গত ৩১মে আমাদের এলাকার ৭/৮ জন ব্যক্তির নাম ব্যবহার করে একটি ভুয়া ও মিথ্যা অভিযোগ প্রেরন করা হয় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় বরাবরে। যার অনুলিপি মাননীয় প্রধানমন্ত্রী বরাবরেও প্রেরন করা হয়। অভিযোগ কারীগন বলেন, আমরা নিজেও জানিনা কিভাবে কে বা কাহারা আমাদের নামে মিথ্যা এ অভিযোগ করেছে। এবিষয়ে আমরা কিছুই জানি না। এছাড়াও গত ২/৩ দিন যাবত বিভিন্ন সংবাদ পত্রে আমাদের গ্রামের প্রধান দুই মুরব্বী ফরেস্টের হেডম্যান ও সাবেক ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবুল আহমদ ও বর্তমান ইউপি সদস্য আব্দুর রাজ্জাক এর বিরুদ্ধে তথাকথিত অভিযোগের ভিত্তিতে ফলাও করে সংবাদ প্রকাশ করে যাহা অত্যান্ত দুঃখজনক ও লজ্জাজনক বিষয়। অদ্যকার সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই অভিযোগ ও সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এঘঠনায় এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট বিভাগের নিকট বিচার প্রার্থী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com