রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

লালমনিরহাটে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি, বিএসটিআই, রংপুর :
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং লালমনিরহাট সদর উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ২৪.০৯.২০২৪ ইং তারিখে সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার পুরান বাজারের মেসার্স চাঁদ বেকারি নামক প্রতিষ্ঠানে ব্রেড ও বিস্কুট পণ্যের সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া বিডিআর গেটে অবস্থিত সকল ফলের দোকানে ওজন যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায়, কিন্তু ভেরিফিকেশন সনদ না থাকায় দ্রæত আবেদন করার পরামর্শ প্রদান করা হয়।
উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন লালমনিরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা ফেরদৌস। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ নাসির উদ্দীন ও ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বাক্ষরিত–(মুবিন-উল-ইসলাম) উপপরিচালক (পদার্থ) ও বিভাগীয় অফিস প্রধান, রংপুর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com