সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

শাজাহানপুরে কচুক্ষেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

মিজানুর রহমান মিলন,শাজাহানপুর বগুড়া:
বগুড়ার শাজাহানপুরের একটি কচুক্ষেত থেকে ফাহিম ফয়সাল শিশির (১৭)নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ৯ আগষ্ঠ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সাজাপুর বানারশি গ্রামে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাত থেকে নিখোঁজ ছিল ফাহিম। নিহত ফাহিম সাজাপুর ফকিরপাড়া গ্রামের শাহাদাৎ হোসেন সাজুর ছেলে। সে বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার এসআই শামীম জানান, সোমবার রাত ১০ টা পর্যন্ত ফাহিমকে গ্রামে ঘুরাফেরা করতে দেখা গেছে। এরপর তাকে আর গ্রামে দেখা যায়নি। পরবর্তীতে মঙ্গলবার সকালে কচুক্ষেতে ফাহিমের মরদেহ পায় স্থানীয়রা। পরে তাদের খবরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এসআই শামীম আরও জানান, ফাহিমের শরীরে ছোট ছোট অনেক ক্ষত রয়েছে। তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার রাতে বাড়ি ফেরেনি ফাহিম। স্থানীয় কিছু কিশোরদের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, হত্যাকাণ্ডের কারণ জানতে ও জড়িতদের ধরতে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com