বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

শাজাহানপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী আরিফ হেরোইন সহ গ্রেফতার

Reading Time: < 1 minute

মিজানুর রহমান মিলন,বগুড়া :

বগুড়ার শাজাহানপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী আরিফ খান (৩৩) কে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। মাদক কারবারি আরিফ খান উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। গত ২৩ আগস্ট মঞলবার সেনা সরনির সামনে রাস্তার পূর্বপাশ থেকে সন্ধ্যা আনুমানিক পৌনে ৭ টার দিকে শাজাহানপুর থানার এস আই আরিফুল ইসলাম সংগীয় ফোর্স সহ তাকে ৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেন। এ সময় তার নিকট থাকা মাদক বিক্রির ৪১৮০ টাকা ও তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। জানা যায়, আসামী আরিফ খান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে মাদক, গণধর্ষণ , মারামারি সহ একাধিক মামলা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানায় আরিফ খান ও তার ভাইয়েরা মাদক ব্যবসার সাথে জড়িত। তারা কেউ কোন কাজ করে না। মাদক বিক্রি করা, সন্ত্রাসী কার্যকলাপ ও চুরি করা তাদের একমাত্র পেশা। তারা রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের “ক্যান্সার কোষ” বলে জানান এক বৃদ্ধ। এদের মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারে না। এ বিষয়ে এস আই আরিফুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী আরিফকে পাঁচ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আরিফ খান থানা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com