শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি

শাজাহানপুরে ক্যান্সারে আক্রান্ত রাকিব হাসান শান্ত বাঁচতে চায়

Reading Time: 2 minutes

মিজানুর রহমান মিলন,শাজাহানপুর বগুড়া :
বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের বিএসএস ডিপার্টমেন্টের ডিগ্রী ৩য় বর্ষের একজন নিয়মিত ছাত্র রাকিব হাসান শান্ত (২৪)। সে শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ভান্ডার পাইকা গ্রামের মোঃ আব্দুল ওয়াহেদ সিদ্দিকের ছেলে । দুই ভাই এক বোনের মধ্যে শান্ত সবার বড় । বাবার অভাবের সংসারে হেসে খেলে ভালো ভাবেই দিন পার হচ্ছিলো শান্তর । কিন্তু আজ থেকে দেড় বছর আগে থেকে‌ হঠাৎ করে মুখ ও গলা দিয়ে কফ এর সাথে রক্ত আসতে থাকে তার ৪/৫ দিন পর পর। আর এই রক্ত আসাটা বিগত ৩ মাস ধরে অতিরিক্ত
মাত্রায় পড়তেছে। এমতাবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ক্যান্সার ধরা পড়ে। সেই থেকে তার জীবনে নেমে আসে দুর্বিষহ অন্ধকার । ডাক্তাররা বলেছে শান্ত ওরাল হার্ড পেলেট ক্যাভিটি কার্সিনোমা সেল ক্যান্সারে আক্রান্ত।উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়ার ভেলোরে যেতে হবে । চিকিৎসা বাবদ প্রায় ০৯ লক্ষ টাকার প্রয়োজন। তার বাবার একার পক্ষে এত টাকা যোগানো কষ্টসাধ্য হয়ে দাড়িয়েছে । তার বাবার কথা সে না খেয়ে মরে যাবে কিন্তু কারো কাছে হাত পাতবে না মান সন্মানের ভয়ে । কিন্তু এত দিনে তার অসুখ আরো বেশি দেখা দেয়, বর্তমানে ১/২ দিন পরপরই সকাল বেলা করে গলা মুখ নাক দিয়ে কফ ও শ্লেমার সাথে রক্ত বের হচ্ছে । কিন্তু এভাবে আর কতদিন দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা বিদ্যমান থাকবে। জীবন বাচানোর তাগীদে বেশ কয়েকমাস ধরে শান্ত নিজেই বিভিন্ন জায়গায় মানুষের দ্বারে দ্বারে টাকা যোগার করে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে ৪ বার ও রাজশাহীতে ৩ বার এবং বগুড়ায় মোহাম্মদ আলী ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আউটডোরে অসংখ্যবার চিকিৎসা নিয়েছে । আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় সে ২ মাস হলো পাসপোর্ট করেছে আলহামদুলিল্লাহ। শান্তর চিকিৎসার জন্য এই মুহূর্তে কমপক্ষে ০৬ লক্ষ টাকার ভীষণ প্রয়োজন। সে গত ২ বছর ধরে আজ অব্দি প্রত্যেকটা দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। গত মাসে ১২ দিনের পার্থক্যে প্রথমে মোহাম্মদ আলী হাসপাতালে ও শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসাধীন ছিলো সে। এমতাবস্থায় ইন্ডিয়ার ভেলোরে গিয়ে চিকিৎসা করানোটা খু্ব জরুরী হয়ে দাঁড়িয়েছে ।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য আপনার আমার একটু সহযোগিতাই পারে একটি মানুষের মুখে হাসি ফুটাতে , শান্ত ভালো হোক সুস্থ থাক এই দোয়াই করি । সমাজের বৃত্তবান, দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন তিনি । আপনারা তার জীবন বাঁচাতে আল্লাহর রহমতে অবশ্যই দয়া করে তাকে সর্বোচ্চ টাকা-পয়সা দিয়ে সাহায্য করুন অতি আপন একজন মানুষ মনে করে। হতে পারে আপনার এই দান জান্নাতে যাওয়ার উছিলা ।
আপনারা চাইলে সরাসরি দেখা করে অথবা ফোন করে তার সাথে কথা বা যোগাযোগ করে সাহায্য প্রদান করতে পারেন ইনশাআল্লাহ্। সাহায্য পাঠাতে
বিকাশ :01777190348(পার্সোনাল) নগদ :01678503798(পার্সোনাল)

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com