মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

শাজাহানপুরে চামড়াবোঝাই পিকআপ ভ্যান থেকে ১শ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

Reading Time: < 1 minute

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর বগুড়া:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় পশুর চামড়াবোঝাই পিকআপভ্যান থেকে ১শ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে পিকআপ চালকও রয়েছেন। শনিবার(১জুলাই) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। এর আগে, শুক্রবার রাতে ঐ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করে বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার টেকেরহাটি গ্রামের শ্রাবণ আহম্মেদ (২০), পিকআপ চালক জয়পুরহাটের কাশিয়াবাড়ী গ্রামের বাসিন্দা আরিফ হোসেন (৩৪) এবং গাজীপুরের বর্মী বাজারের পাইটাল বাড়ি গ্রামের জসিম মিয়া (৩৬)। এসব তথ্য নিশ্চিত করেন বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক আবির হোসেন। তিনি জানান, গোপন সংবাদে জানা যায় হবিগঞ্জ থেকে পশুর চামড়াবোঝাই পিকআপভ্যানে বগুড়ায় গাঁজার চালান আসছে। এমন সংবাদে বেতগাড়ী এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে ঐ পিকআপ তল্লাশি করে গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গাঁজাগুলো প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ছিল। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিরুদ্ধে মাদক আইনে শাজাহানপুর থানায় মামলা করা হয়েছে। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com