সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

শাজাহানপুরে ডাকাত দলের অন্যতম সদস্য জিয়েস গ্রেফতার

Reading Time: < 1 minute

মিজানুর রহমান মিলন,বগুড়া :
বগুড়ার শাজাহানপুরের নয়মাইল জামালপুর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী,চুরি, ডাকাতি, ছিনতাই সহ একাধিক মামলার আসামি মো; জিয়াউর রহমান জিয়েস(৩০) কে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। সে নয়মাইল জামালপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
আসামী জিয়েস দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। তার নামে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আসামী জিয়েস মোটরসাইকেল যোগে ছিনতাই, ডাকাতি ও চুরি করতে পারদর্শী। আসামী জিয়েস একজন ভয়ংকর ডাকাত।ইতিপূর্বে সে জামালপুর থেকে অটোরিক্সা ছিনতাই, মোটরসাইকেল চুরি, তেলের পাম্প থেকে ট্রাক চুরি, নয়মাইল ও আড়িয়া বাজার এলাকায় সিএনজি এবং মটর সাইকেল ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিভিন্ন জেলায় জিয়েসের সহযোগী রয়েছে। চুরি, ছিনতাই ও ডাকাতি করার পর সে বিভিন্ন জেলায় পালিয়ে থাকে। গ্রেপ্তারকারী অফিসার জানান জিয়েস কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com