মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

শাজাহানপুরে ভূমি কর্মকর্তার স্বাক্ষর জাল করার অভিযোগে গ্রেপ্তার ১

Reading Time: < 1 minute

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর বগুড়া:
বগুড়ার শাজাহানপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী ও কানুনগো স্বাক্ষর জাল করে জমি খারিজের দায়ে জাকিউল আলম লিমন (৩৮) নামে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত লিমন বগুড়ার শেরপুর উপজেলার টাউন কলোনী এলাকার জমিস উদ্দিন ছেলে। বর্তমানে সে শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী হাট এলাকায় লিমন ফটোকপি এন্ড কম্পিউটার নামে একটি দোকান পরিচালনা করেন। বুধবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দুবলাগাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে লিমনকে আটক করেন। এসময় তার দোকান সিলগালা ও মালামাল জব্দ করেন। উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা গ্রামের আব্দুল বাছেদ এক ব্যক্তি জানান, লিমন ফটোকপি এন্ড কম্পিউটার দোকানের মালিক লিমন সহজে জমি খারিজ করে দেন এমন খবর পেয়ে কিছুদিন আগে তাকে চুক্তি মোতাবেক ৯ হাজার টাকা দেন এবং যথা সময়ে খারিজের কাগজপত্র পান। কিন্তু সন্দেহ হলে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখেন জমি খারিজ হয়নি। পরে জানা যায় সাবেক উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড), উপজেলা কানুনগো ও ইউনিয়ন ভূমি সহকারীর স্বাক্ষর জাল করে ভূয়া ডিসিআর তৈরি করা হয়েছে। পরে এবিষয়ে এসিল্যান্ড বরাবর অভিযোগ দায়ের করা হয়। শাজাহানপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, ইউনিয়ন ভূমি সহকারী, কানুনগো ও এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে জমি খারিজের একটি অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লিমনকে আটক করা হয়। এসময় স্থানীয়দের উপস্থিতে লিমন নিজের দোষ স্বীকার করেন। কিন্তু অপরাধ ভ্রাম্যমান আদালতে বিচার্য না হওয়ায় থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, স্বাক্ষর জাল করার অপরাধে জাকিউল আলম লিমন নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ভূমি আইনে নিয়মিত মামলা দায়ের শেষে আদালতে পাঠিয়ে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com