শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

শাজাহানপুরে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর বগুড়া :

বগুড়ার শাজাহানপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৫জানুয়ারী) দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩২টি ইভেণ্টে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সাইদা খানমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী, শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, কোষাধ্যক্ষ দুলাল হোসেন, লেখক, কলামিস্ট,ও সাংবাদিক মেজবাউল আলম, আশেকপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা আলমগীর,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা শাজাহান রেজা, সহকারি প্রোগ্রামার মোস্তাফিজার রহমান, অধ্যক্ষ আব্দুল মান্নান, প্রধান শিক্ষক সন্তোষ কুমার দেবনাথ, আব্দুল্লাহ্ আল মোনাইম, ওয়াদুদ হোসেন, আরিফুল ইসলাম কাজল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com