বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

শাজাহানপুরে শেখ হাসিনা প্রদত্ত বীর নিবাস চাবি হস্তান্তর

Reading Time: < 1 minute

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর বগুড়া :

সারা দেশের ন্যায় বগুড়ার শাজাহানপুরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সেরা উপহার বীর নিবাস চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের প্রাথমিকভাবে সারাদেশে নির্মিত পাঁচ হাজারটি পাকা বাড়ি” বীর নিবাস “গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে একযোগে উদ্বোধন করেন । আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় বগুড়ার শাজাহানপুরে (০৯) নয়টি মুক্তিযোদ্ধা পরিবার পেয়েছে পাকা বাড়ির “বীর নিবাস “চাবি । শাজাহানপুরে বীর নিবাস চাবি হস্তান্তরের পুরো অনুষ্ঠান টি প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয় । এ সময় উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদা খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com