রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

News Headline :
ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার

শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা

Reading Time: < 1 minute

মিজানুর রহমান মিলন, বগুড়া :

বগুড়া শাজাহানপুর উপজেলার বেতগাড়ী বটতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বী-বার্ষিক নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দ শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু এবং থানার পরিদর্শক(সার্বিক) আব্দুল্লাহ আল মামুনকে পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। নব নির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে সোহরাব হোসেন ছান্নু বলেন, ব্যবসায়ীরাই পারে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে। দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনা সৎ ব্যবসায়ীদের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন। কিছু ব্যবসায়ী সরকারের বদনাম করার জন্য অতিরিক্ত পণ্য মজুদ করে দাম বৃদ্ধি সহ সরকারের বদনাম করার চেস্টা করছে। আপনারা সেদিকে লক্ষ রাখবেন। ন্যায্য মূল্যে সাধারণ মানুষ যেন পণ্য ক্রয় করতে পারে সেদিকে খেয়াল রাখবেন। শাজাহানপুর থানার পরিদর্শক(সার্বিক) আব্দুল্লাহ আল মানুন বলেন, ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবেন। বহিরাগত কেউ এবং স্থানীয় কেউ ঝামেলা করলে আপনারা পুলিশের সহযোগীতা নেবেন। আপনার এলাকায় কোন মাদক ব্যবসায়ী বা সেবনকারী থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করবেন। আপনারা পুলিশকে সহযোগীতা করলে পুলিশও আপনাদের সহযোগীতা করতে পারবে। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সংগঠনের নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ জরজিস হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত খাঁন, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ওই সংগঠনের ব্যবসায়ী মোঃ খায়রুল উসরাম নুহু, আবু জাফর ফকির, মোঃ ছাবেদ আলী প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com