শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

শামসুল আলম দুদু’র মৃত্যুতে মাহবুবউল আলম হানিফ এমপি’র শোক

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি :

কুষ্টিয়া জেলাআওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার শামসুল আলম দুদু ১৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি… রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি এক শোক বার্তায় গভীর শোক ও সমবেদনা জানান। শোক বার্তায় তিনি বলেন, খন্দকার শামসুল আলম দুদু  আমৃতু্যু বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিত প্রাণ সৈনিক ছিলেন। ৬৬’র ৬ দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন ও ৭১’র মহান মুক্তিযুদ্ধের প্রতিটি অধ্যায়ে বৃহত্তর কুষ্টিয়া জেলা জেলা ছাত্রলীগের সভাপতি ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের  ভিপি হিসেবে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধুর স্নেহধন্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম দুদু
স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মুক্তিযোদ্ধা আইনজীবী
হিসেবে আজীবন লড়াই করেছেন অন্যায়ের বিরুদ্ধে। ছাত্রজীবন থেকে জীবনের শেষ
মুহুর্ত ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল। এমন একজন ত্যাগী, পরীক্ষিত ও
সাহসী মানুষের শুন্যতা সহজে পূরণ হবার নয়। জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি প্রয়াত শামসুল আলম দুদু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।  এছাড়াও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন পৃথক পৃথক শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com