বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

Reading Time: 2 minutes

রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
চুয়াডাঙ্গায় শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন করেছে শিক্ষক, ছাত্র-ছাত্রীরা।আজ (১০ অক্টোবর) মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) নেত্রকোনা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠিত হয়।বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল হক মানিকের সঞ্চালনায় ও সহ-সভাপতি মুহাম্মদ মাহমুদ হাসানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রাণী সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর ছাবুর।এছাও মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এর ময়মনসিংহ অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসিম উদ্দিন, নেত্রকোনা জেলা শাখার সহ-সভাপতি আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ হামিদুল ইসলাম খান, প্রচার সম্পাদক আল মামুন, দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা আহমেদ, সদস্য মোঃ লুৎফর রহমান, মোঃ খায়রুল ইসলাম, আবু সাদেক, আমিনুল ইসলাম, শহিদুল ইসলামসহ ইউনিট কমিটির সভাপতি- সম্পাদক বৃন্দ, জেলার সম্মানিত সিনিয়র/সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।উল্লেখ যে, গত রবিবার (৮ অক্টোবর) চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের, সহকারী শিক্ষক (বাংলা) মো. হাফিজুর রহমান বিদ্যালয়ে অনুষ্ঠিত দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় (১১২নং) কক্ষে দায়িত্ব পালন করছিলেন। পরীক্ষা চলাকালে প্রভাতি শাখার দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী শাফিউল অসদুপায় অবলম্বন ও শ্রেণিকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় দায়িত্বরত শিক্ষক তাকে বাঁধা দেন এবং তার খাতা কেড়ে নেন। এতে শিক্ষার্থী শাফিউল ক্ষিপ্ত হয়ে শিক্ষককে চড়-থাপ্পড় মারে।গত রবিবার রাতে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। পরে জেলা প্রশাসক ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তারকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটির গঠন করেন। তারা তিন কার্য দিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দাখিল করবেন।এ ঘটনায় শিক্ষকদের পক্ষে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শেখ সফিয়ার রহমান।শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে গতকাল সোমবার চুয়াডাঙ্গা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বি.এড (প্রফেশনাল) ২০২৩ ব্যাচ মানববন্ধন করেছেন। যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে ঐ শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।এছাড়াও সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চুয়াডাঙ্গা বড় বাজার চৌরাস্তার মোড়ে এসে সেখানে মানববন্ধন করেন তারা। তারা ঐ শিক্ষার্থী বহিষ্কারসহ দৃষ্টান্ত মূলক শান্তি দাবি করেন।এ ঘটনায় তীব্র নিন্দার ঝড় ওঠেছে, ফেসবুকজুড়ে, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। ক্ষোভে ফুঁসছে সারাদেশের সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com