বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

শিবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আনিসুজ্জামান খোকন (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। শনিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কারারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত আনিসুজ্জামান খোকন নরসিংদীর রায়পুরা উপজেলার শাওরাতলী গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি কারার চর এলাকার থার্মেক্স গ্রুপের জেনারেটর অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের বোন জামাই মোঃ বোরহান উদ্দিন জানান,আনিসুজ্জামান খোকন শিবপুরের কারারচরে থার্মেক্স গ্রুপের জেনারেটর অপারেটর হিসেবে চাকরি করেন। সকালে বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে কারারচর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। উপস্থিত লোকজনের সহায়তায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com