বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

শিবপুরে সকল ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করতে ফজলে রাব্বি খানের আহবান

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো: ফজলে রাব্বি খান। নরসিংদী জেলায় বাকি ৪টি আসনে নৌকার প্রার্থী অপরিবর্তিত থাকলেও এই আসনে ছিলো চমক।ফজলে রাব্বি খান ভোটার পছন্দে এগিয়ে থাকা একজন নতুন মুখ।
মনোনয়ন পাওয়ার পর সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তিনি শিবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আসেন।দলীয় নেতাকর্মী, সমর্থক,শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন,জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দিয়েছেন এতে আমি চিরকৃতজ্ঞ,এই উপহার আমি আপনাদেরকে উৎস্বর্গ করলাম।মনে রাখবেন নৌকা প্রতীক জননেত্রী শেখ হাসিনার প্রতীক।তাই সকল ভেদাভেদ ও বৈষম্য ভুলে নৌকাকে বিজয়ী করতে আহ্বান জানাচ্ছি।
পরে তিনি শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহসীন নাজির ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিলের সাথে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, ফজলে রাব্বি খান সাবেক এমপি শহীদ রবিউল আওয়াল খানের সুযোগ্য উত্তরসূরি ও আমৃত্যু উপজেলা চেয়ারম্যান শহীদ হারুনুর রশীদ খানের ভাতিজা।তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com