বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে নবী হোসেন (৫৫) নামে এক বৃদ্ধ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাতে পাশ্ববতীর্ হালুয়াঘাট উপজেলার কালাপাগলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সুত্রে জানা গেছে, উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের ভালুকাকুড়া গ্রামের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে একই গ্রামের নবী হোসেনএক ব্যক্তির বিরুদ্ধে। গত ২৮ আগস্ট ওই শিশু স্কুল থেকে বাড়ি ফিরে ভালুকাকুড়া গ্রামের অভিযুক্ত নবী হোসেনের দোকানের সামনে
খেলতে যায়। এ সময় নবী হোসেন তাকে টেনে নিয়ে তার দোকানঘরে থাকা বিছানায় নিয়ে শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। পরে ওই শিশুর কান্নাকাটিতে সঙ্গের শিশু ওই দোকানে প্রবেশ করলে নবী হোসেন ঘটনাটি কাউকে না বলার জন্য উভয়কে টাকা পয়সার লোভ দেখায়। বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের কাছে
ওই শিশু সকল ঘটনা খুলে বলে। পরে শিশুর পিতা আবুল কাইয়ুম বাদী হয়ে গত ২৮ আগস্ট নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত নবী হোসেন গা ঢাকা দেয়। শনিবার সন্ধ্যায় থানা পুলিশ অভিযুক্ত নবী হোসেনকে হালুয়াঘাট উপজেলার কালাপাগলা বাজার থেকে গ্রেপ্তার করে।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামী নবী হোসেনকে গ্রেপ্তার করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com