মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

শীতকালিন সবজি সিম চাষে  স্বাবলম্বী আতোয়ার রহমান

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জে গাইবান্ধা :
শীতকালিন সবজি সিম চাষে স্বাবলম্বী আতোয়ার রহমান। তার চোখে মুখে এখন রঙিন স্বপ্ন। প্রতিবছর আগাম সিমসহ নানাবিধ সবজি চাষ করেন তিনি। যা বিক্রি করে মৌসুমি বাজার দরের চেয়ে প্রায় চারগুণ লাভ হয় তার। গত ১০ বছর ধরে সিমসহ নানাবিধ তাল-তরকারির চাষাবাদ করে এখন তিনি স্বাবলম্বী। তার মৌসুমি ফসলের চাষাবাদ দেখে ওই গ্রামের কমপক্ষে ৩০ থেকে ৪০ জন কৃষক সিমসহ বিভিন্ন মৌসুমি তাল-তরকারি চাষাবাদে আগ্রহী হয়ে উঠেছে। আতোয়ার রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধুমাইটারী গ্রামের আবেদ আলীর ছেলে। আতোয়ার রহমান জানান, তিনি জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয় রাস্তা সংলগ্ন তার ৩৫ শতক জমিতে প্রতি বছর আগাম সিম, কফি, শশা, করলা, লাউ, কুমড়াসহ বিভিন্ন শাক সবজি চাষ করে থাকেন। সে কারণে তিনি মৌসুমি বাজার দরের চেয়ে কয়েকগুণ লাভে তাল তরকারি বিক্রি করে থাকেন। বর্তমানে তিনি ৩৫ শতক জমিতে সিম চাষ করেছে। সবেমাত্র বিক্রি শুরু করেছে। প্রতি কেজি সিম ৬০-৮০ টাকা দরে বিক্রি করছে। তিনি আশা করছে সাড়ে ৩ লাখ থেকে ৪ লাখ টাকার সিম বিক্রি করবে। তার তাল-তরকারির চাষাবাদ দেখে অনেকে চাষাবাদ শুরু করেছে। তিনি আরও বলেন, দিন মজুরসহ বিভিন্ন উপকরণের দাম বেশি হওয়ায় লাভের পরিমাণ দিন-দিন কমে আসছে। একই গ্রামের আলম মিয়া জানান, আতোয়ার রহমানের তাল-তরকারি চাষাবাদ দেখে ২ বিঘা জমিতে গত ৪ বছর ধরে চাষাবাদ শুরু করেছি। সুন্দরগঞ্জ বাজারের কাচাঁমাল ব্যবসায়ী বিপ্লব মিয়া জানান, আগাম জাতের কাঁচামালের দাম অনেক বেশি। বর্তমানে এক কেজি সিম ৬০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ এক মাস পরে এর দাম হবে কেজি ৩০ টাকা। সে কারণে যারা আগাম সবজি চাষাবাদ করতে পারে তারা অনেক লাভবান হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির জানান, উপজেলার বিভিন্ন এলাকায় সবজি চাষের জন্য উপযুক্ত জমি অনেক রয়েছে। আর সবজিতে অনেক লাভ। বার মাস সবজি চাষ করা যায়। বর্তমানে ধান, গম, ভুট্টার চেয়ে সবজি চাষে কৃষকের আগ্রহ বাড়ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com