বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

শূন্য হওয়া নেত্রকোনা-৪ আসনে উপ-নির্বাচন ২ সেপ্টেম্বর

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ,নেত্রকোনাঃ
আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে শূন্য হওয়া নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনে উপনির্বাচন আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।(১৬ জুলাই) রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনে (ইসি) সভা শেষে এ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।
তিনি বলেন, নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী- এ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল ২৬-২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯-৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট ও ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর।ইসি সূত্র জানিয়েছে, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ৮ অক্টোবর ৯০ দিন পূর্ণ হবে। এ সময়ের মধ্যেই এ আসনে উপ-নির্বাচন আয়োজন করতে হবে।আগামী (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে কাগজের ব্যালটে।
প্রসঙ্গত, গত ১১ জুলাই মৃত্যুবরণ করেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন (৭৬)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ নানা রোগে ভুগছিলেন। তিনি আওয়ামীলীগের মনোনীত টানা তৃতীয়বারের এমপি ছিলেন এবং সাবেক খাদ্যমন্ত্রী আবুল মোমেনের সহধর্মিণী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com