শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

News Headline :
অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলেনি : বিএমএসএফ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী পাবনার  সন্তান  পরাগ  পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন

শেরপুরে ডলার প্রতারক চক্রের ২ সদস্য আটক

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :

শেরপুরের শ্রীবরদীতে নগদ ৬ লাখ ৭৫ হাজার টাকাসহ ডলার প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৫ মার্চ) রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের তিনানী ভেলুয়া মোড় থেকে তাদের আটক করা হয়। এরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার নতুন মালমারা এলাকার মৃত সমেজ উদ্দিনের ছেলে মো. মামুদ আলী (৩৮) ও মৃত তৈনুজ মÐলের ছেলে মো. বাদশা মÐল (৩৪)। বৃহস্পতিবার দুপুরে নিয়মিত মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম সাংবাদিকদের জানান, ১৫ মার্চ শেরপুরের শ্রীবরদী উপজেলার তিনানী ভেলুয়া মোড় এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানকালে একটি মোটরসাইকেলে ধূসর কালো রঙের ব্যাগসহ ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে ওই ব্যাগ তল্লাশি করে ৬ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়। টাকার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক কোন জবাব দিতে পারেনি। পরে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে মামুদ আলী ও বাদশা মÐল ডলার জালিয়াতি চক্রের সদস্য । ওই ঘটনায় বৃহস্পতিবার নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মো.সোলেমান (৩৪) বাদী হয়ে ওই দুইজনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com