বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

শেরপুরে দুই হাজার সাতশ’ জন প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির আওতায়

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের পাঁচটি উপজেলা ও চারটি পৌরসভায় দুই হাজার সাতশ’ জন প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির আওতায় এসেছে। জেলা সমাজকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম জানান, ২০২৩-২৪ অর্থবছরে জেলার পাঁচটি উপজেলা ও চারটি পৌরসভায় দুই হাজার সাতশ’ জন প্রতিবন্ধীর শিক্ষা উপবৃত্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে সদরে ২শ’ ৫ জন, নকলায় ২শ’ ৩৪ জন, নালিতাবাড়ীতে ১শ’ ৭০ জন, ঝিনাইগাতীতে ১কশ’ ২৩ জন ও শ্রীবরদীতে ৩শ’ ৪ জন এবং চারটি পৌরসভার ইউসিডি ১ হাজার ৬শ’ ৬৪ জনকে শিক্ষা উপবৃত্তি ও সামাজিক নিরাপত্তা পাচ্ছে। তিনি আরও জানান, উপবৃত্তিভোগীরা মোবাইল ও এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে প্রতি তিনমাস পর পর শ্রেণিভেদে মাসে ৭শ’ ৫০ টাকা থেকে ১ হাজার তিনশত টাকা পর্যন্ত বৃত্তি পাচ্ছে। এতে তাদের পরিবার অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছেন।শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন জানান, স্বচ্ছভাবে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রদানের লক্ষ্যে পৌর কাউন্সিলরদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ি প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com