বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

শেরপুরে দুটি ইটভাটা বন্ধ ঘোষণা তিন লাখ টাকা জরিমানা

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :
অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও বনের কাঠ পুড়ানোর অভিযোগে শেরপুরে দুটি ইটভাটা বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ সময় দুটি প্রতিষ্ঠান থেকে নগদ তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চলে এই অভিযান। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। অভিযানে সহযোগিতা করেন শেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
জানা যায়, শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিল ফারুক হোসেন। এই অপরাধে ফাতেমা ব্রিক ফিল্ডকে এক লাখ টাকা জরিমানা করে তা বন্ধ ঘোষণা করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যদের দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। এছাড়া শেরপুর সদর উপজেলার এমএস ব্রিক ফিল্ডকে লাইসেন্সবিহীন পরিচালনা ও কাঠ পুড়ানোর অপরাধে দুই লাখ টাকা জরিমানা এবং ভাটা বন্ধ রাখার নির্দেশনা দেন। এ সময় ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, জেলা প্রশাসক আব্দুলাহ আল খাইরুমের নির্দেশে অবৈধভাবে পরিচালিত ইটভাটায় অভিযান পরিচালনা হচ্ছে। দুটি প্রতিষ্ঠানকে জরিমানা ও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com