বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

শেরপুরে নজরুলের শিল্পী নাটকের কারিগরি মঞ্চায়ন

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
চিরায়ত বাংলা নাটক মঞ্চায়নের ধারাবাহিকতায় কাজী নজরুল ইসলামের জনপ্রিয় শিল্পী নাটকের কারিগরি মঞ্চায়ন হলো। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে শেরপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নাট্যকার আল্ জাবিরের নির্দেশনায় নাটকটির কারিগরি প্রদর্শনী সম্পন্ন হয়।বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও শেরপুর শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় খুব শিঘ্রই নাটকটির মূল প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এ নাটকে এক যুগ পর মঞ্চে ফিরছেন শেরপুরের পরিচিত গণমাধ্যকর্মী ইমরান হাসান রাব্বী। ২০১১ সালের পর এবার নাট্যকার ও নির্দেশক আল্ জাবিরের হাত ধরে আবারো মঞ্চে আসছেন তিনি। তার সহশিল্পী হিসেবে লাইলী চরিত্রে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তাহমিনা রহমান ও চিত্রা চরিত্রে রয়েছেন সুইটি মÐল।নাটকটির সেট ডিজাইন, কোরিওগ্রাফি, লাইটিংয়ের কাজ করছেন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাট্যকলা ও চারুকলার শিক্ষার্থী। অক্টোবরের শুরুতে নাটকটি মূল মঞ্চায়নের কথা রয়েছে। নাটকে চিত্রকরের জীবনের তিনটি সময়ের দৃশ্যায়ন করা হবে। একই সাথে লাইলী ও চিত্রার সাথে সম্পর্কের টানাপোড়েনের গল্পও ফুটিয়ে তোলা হবে মঞ্চে।প্রদর্শনীতে নাট্যকার আল্ জাবির, জেলা কালচারাল অফিসার আতিকুর রহমান, পুলিশ লাইন্স স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক এসএম জুবায়েরসহ শেরপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী- সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং শেরপুরের গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com