বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

শেরপুরে ভারতীয় প্রসাধনীসহ আটক ৩

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :
শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে ভারতীয় ব্যাথানাশক ক্রীম, প্রসাধনী সামগ্রী ও চশমা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়। মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে উপজেলার তামাগাঁও এলাকা থেকে এসব সামগ্রী উদ্ধার এবং তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- উপজেলার গুমড়া এলাকার মৃত আঃ লতিফের ছেলে সামছুল হক (৫০), তামাগাঁও এলাকার লাল মিয়ার ছেলে সোলাইমান (২৬) ও একই এলাকার কফিল উদ্দিনের ছেলে আবু তাহের (২০)। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য সাড়ে চার লাখ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।জানা গেছে, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধপথে আমদানি করা ভারতীয় সামগ্রী পাচারের প্রস্তুতি চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়ার নেতৃত্বে তামাগাঁও এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশায় সাত বস্তায় ভর্তি অবৈধ ভারতীয় ব্যাথানাশক ক্রীম, প্রসাধনী সামগ্রী ও চশমা উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে । আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com