বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

শেরপুরে ভেজাল বিরোধী অভিযানে ৭ হাজার টাকা জরিমানা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,শেরপুর:
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে শহরের ৩ হোটেল মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে দুই জন মিষ্টি ব্যবসায়ী এবং একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী।সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক
নির্বাহী ম্যাজিস্ট্রেট সানোয়ার মোর্শেদ শহরের বিভিন্ন মিষ্টির দোকান ও রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনার সময় শহরের গোয়ালপট্টি মহল্লার দূর্গাচরণ মিষ্টান্ন ভাণ্ডার ও লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারে অবৈধভাবে ভেজাল খাদ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এসময় দূর্গাচরন মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার এবং লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজারসহ মোট ৫ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে শহরের নবীনগর বাসস্ট্যান্ডের শ্রমিক হোটেলে অপরিষ্কার-অপরিচ্ছন্ন থাকার দায়ে দুই হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতার জন্য পৌরসভার ফুড ইন্সপেক্টর মো.
শাহজাদা ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com