বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

শেরপুরে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন ,শেরপুর:
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শেরপুরে করোনাকালীন অনুদানসহ অসুস্থ সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২০ আগস্ট) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে ও শেরপুর প্রেসক্লাবের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ৩৪ জন সাংবাদিকের মাঝে মোট ১০ লাখ ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদে হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে ২০১৪ সালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেন। ওই ট্রাস্টের আওতায় সারাদেশে সাংবাদিকদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দলীয় বিবেচনা না করে সকল মতাদর্শের সাংবাদিকরা ওই কল্যাণ ট্রাস্টের সুবিধা ভোগ করছেন। তিনি সুষ্ঠু সাংবাদিকতার বিকাশে সাদাকে সাদা ও কালোকে কালো বলার সৎসাহস নিয়ে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে তিনি এলাকার সমস্যা-সম্ভাবনার পাশাপাশি সরকারের ইতিবাচক ও উন্নয়নমূলক খবরও তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল। এইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, অনুদানের চেকপ্রাপ্ত সাংবাদিকগণসহ জেলায় কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com