বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

শেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত ভবনের উদ্বোধন

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :
শেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের মাধবপুর এলাকায় নবসজ্জিত এই প্রেসক্লাব ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব সরকার। এজন্য সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। তাদের নানাভাবে সহযোগিতা নিচ্ছে। আগামী দিনে নতুন জায়গায় প্রেসক্লাবের নতুন ভবন প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, সাংবাদিকদের সত্য বলার ও লেখার সাহস থাকতে হবে। সাদাকে সাদা ও কালোকে কালোই বলতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, এ নির্বাচনে বিএনপির সাথেই মোকাবেলা করতে চাই। বিএনপি নির্বাচনে এলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে চাই। তিনি প্রেসক্লাবের উন্নয়নে ইতোমধ্যে ২ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন বলে ঘোষণা দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাবেক সভাপতি শরিফুর রহমান, সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ।অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল ও সঞ্জীব চন্দ বিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক আবীর, সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ নির্বাহী পরিষদ, সাধারণ পরিষদসহ জেলায় কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com