বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

শেরপুর বিদ্যুৎ স্পর্শে মাদরাসা ছাত্রের কবজি বিচ্ছিন্ন

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরে বিদ্যুতায়িত হয়ে হাবিব মিয়া (১৪) এক মাদরাসা ছাত্রের কবজি বিচ্ছিন্ন হয়েছে। বিচ্ছিন্ন হওয়া কবজি আটকে যায় বিদ্যুতের মেইন লাইনের তারে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ১১নং বলাইরচর ইউনিয়নের জংগলদী দশআনি বাজার সংলগ্ন আশরাফুল আলমের (কালু) নবনির্মিত বিল্ডিংয়ের ছাদে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী হাবিব মিয়া জংগলদী দশআনী বাজার এলাকার তমছের আলীর ছেলে। তিনি শনিবার সকালে মোবাইল ফোন নিয়ে পার্শ্ববর্তী আশরাফুল আলমের (কালু) নবনির্মিত ভবনের ছাদে মোবাইল ফোনে গেমস খেলতে যান। এ সময় ছাদের ওপরে থাকা বৈদ্যুতিক মেইন লাইনে অসাবধানতাবশত হাত দিলে বিদ্যুতায়িত হয়ে সঙ্গে সঙ্গে হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে তারের সঙ্গে আটকে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com