রবিবার, ১৯ Jul ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

শ্বশুর-শাশুড়ি মাকে সেবা করে পুরস্কার পেলেন তারা

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম :

কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবসে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি ও মাকে সেবা করার জন্য ৩ জনকে মমতাময়ী পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১টায় কুড়িগ্রাম কলেজ মোড়ের প্রবীণ হিতৈষী কার্যালয়ে এ পুরস্কার প্রদান করা হয়। এবারের মমতাময়ী পুরস্কারপ্রাপ্তরা হলেন- বার্ধক্যে উপনীত শ্বশুর-শাশুড়িকে সেবা করার জন্য শিপ্রা রানী চক্রবর্তী, ক্যানসার আক্রান্ত শাশুড়িকে সেবা করার জন্য নাদিয়া ফারাহ ও অসুস্থ মাকে সেবা করার জন্য প্রশান্ত চন্দ্র বর্মণ। তাদের হাতে আমন্ত্রিত অতিথিরা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা।’ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি একেএম সামিউল হক নান্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ লিংকন, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোকনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সাবেক প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। দিবসটি উপলক্ষে শনিবার সকালে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com