শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

শ্যামনগরের গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের মসজিদ উদ্বোধন

Reading Time: < 1 minute

মোঃ আশিক শ্যামনগর :
শ্যামনগরের গাবুরা ইউনিয়নের লক্ষ্মিখালী গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন রোদেলা ফাউন্ডেশনের উদ্যোগে নব নির্মিত মসজিদ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উক্ত মসজিদ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুর রহমান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব কাজী ওয়াহিদ মোর্শেদ, সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি জনাব মোঃ আক্তার হোসেন গাবুরা ইউপি চেয়ারম্যান জনাব জি, এম মাছুদুল আলম প্রমূখ। এসময় প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রোদেলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব এস, এম সালাউদ্দিন লিটন, সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ রোদেলা ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে রোদেলা ফাউন্ডেশনের সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রসংশা করে বলেন, ভালো কাজে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা করবেন। জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে আছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com